বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি
কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

অনুসন্ধান২৪>>কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের কারণে বসতঘরে সংরক্ষিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজসহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে যাওয়ায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার রাতে উপজেলার পৌর সদরের পূর্ব ধনমুড়ী গ্রামের মৃত ওবায়দুল হকের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান সুজন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগি ওবায়দুল হকের ছেলে জামাতা আব্দুল করিম জানান, শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় শিশুসহ পরিবারের সদস্যরা প্রাণ রক্ষার্থে এক কাপড়ে ঘর থেকে বের হতে সক্ষম হন।

তিনি আরও জানান, ভয়াবহ এই আগুনে আমার শ্বশুরের পরিবার সর্বস্ব হারিয়ে এখন পথে বসার উপক্রম।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান সুজন সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় অনুমান ১০–১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯