বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩

অনুসন্ধান২৪>>জেলার আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন; ঝরনা চাকমা(৬০) এবং সুবিতা চাকমা(৮০)। নিহত ঝরনা চাকমা রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির সহধর্মিণী বলে নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার সন্ধ্যা ৭ টার দিকে রাঙামাটি আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কিলোমিটার এলাকায় রাঙামাটি  হতে কাপ্তাইয়ে যাওয়ার পথে একটি অটোরিকশা  বন্যহাতির সামনে পড়ে। এ সময় অটোরিকশায় থাকা সকলেই হাতির আক্রমণের শিকার হয়। এতে ঝর্না চাকমা ঘটনাস্থলেই মারা যান। সুবিতা চাকমাকে ঝরনারাঙামাটি

একই দিনে কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজি চালক দুলালের অটোরিকশা হাতির আক্রমণের শিকার হয়। তিনি দৌড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশাটি হাতি খাদে ফেলে দেয়।

স্থানীয়রা কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে অটোরিকশাটি উদ্ধার করে।

কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ হতে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় উদ্ধার করি।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু আরও জানান, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এছাড়া বনবিভাগ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতির দলটিকে নির্বৃত্ত করার চেষ্টা করছে বলে জানান তিনি।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯