বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিএনপির ২ নেতাকে বহিষ্কার গাইবান্ধা মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’ ব্রাহ্মণবাড়িয়ার গুলিতে হত্যা মামলার সাক্ষী এবার বলি ২৫জন মন্ত্রী শপথ নিলেন নতুন সরকারের যাত্রা শুরু ইরানের ভয়ংকর ফাঁদে ইসরায়েল-যুক্তরাষ্ট্র? শরীয়তপুরে দুই পরিবারের সংঘর্ষ, নারীসহ আহত ৭ ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করা যাবে, গোপন কক্ষে ছবি নয়: ইসি আগামীকাল থেকে ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা নগরীতে মরিচ ছাড়াই তৈরি হয় মরিচের গুড়া! সিভিল সার্জনের তৎপরতায় বরিশাল সদর হাসপাতালে সেবার মান ও খাবারের গুণগত পরিবর্তন কাচিয়ায় সাফিজল মাতাব্বরের প্রচার প্রচারণায় ধানের শীষ মার্কার গণজোয়ার বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের কর্মকর্তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ আরো ৫০ টাকা বাড়ল এলপিজির দাম বরিশালে দলিল জালিয়াতি মামলার ৩ আসামি গ্রেপ্তার
যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা

যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা

যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা
যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা

অনুসন্ধান২৪>>হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদক কারবারি পান্নু হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ সময় তার পাকস্থলী থেকে ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, অভ্যন্তরীণ এক ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছেন বলে নিশ্চিত করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে পরীক্ষায় তার পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে।

পরবর্তী সময়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পান্নু হাওলাদার দীর্ঘদিন মাদক বিক্রি ও পরিবহনে যুক্ত বলে জানা যায়।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯