সোমবার, ০৮ Jun ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>>রোববার (১৬ নভেম্বর) সকালে ‘নিজে পরিষ্কার থাকি, শহরকে পরিষ্কার রাখি’ স্লোগানে ছাত্রদলের নেতাকর্মী ও স্বেচ্চাসেবকদের নিয়ে তিনি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
মিরসরাই পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কলেজ রোডে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছে উপজেলা বিএনপির সদস্য জিয়াদ আমিন খান।
ছাত্রদল-যু্বদল নেতাকর্মীদের সাথে নিয়ে মিরসরাই পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কলেজ রোডে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছে উপজেলা বিএনপির সদস্য জিয়াদ আমিন খান।
বিএনপি নেতা জিয়াদ আমিন খান বলেন, ‘শহর পরিষ্কার রাখার মতোই রাজনীতিকেও সৎ ও স্বচ্ছ করতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা নগর ও গ্রামকে পরিচ্ছন্ন রাখবো শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি মানুষের স্বাস্থ্য, মানসিক স্বস্তি এবং সামাজিক শৃঙ্খলার সাথেও জড়িত। একইভাবে রাজনীতি পরিষ্কার না থাকলে মানুষের জীবনে অরাজকতা, হতাশা ও অবিশ্বাস তৈরি হয়। তাই যেমন আমরা রাস্তাঘাট, বাজার ও আশপাশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তেমনি রাজনৈতিক ক্ষেত্র থেকেও যেন দুর্নীতি, অসততা ও স্বজনপ্রীতি দূর হয়; সেদিকে সবার সজাগ থাকা জরুরি।’
পরিষ্কার-পরিছন্নতা অভিযানে স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, তরুণ সমাজ, ব্যবসায়ী, শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মীসহ স্বেচ্ছাসেবকরা অংশ নেন। তারা ময়লা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার, জনসচেতনতা বৃদ্ধি এবং ‘নিজে পরিষ্কার থাকি, শহরকে পরিষ্কার রাখি’ এই প্রতিপাদ্যে লিফলেট বিতরণ করেন।
জিয়াদ আমিন খান আরো বলেন, ‘স্বচ্ছ ও সৎ রাজনীতি প্রতিষ্ঠার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নেতাকর্মীদের মধ্যে জবাবদিহি নিশ্চিত করা, দলীয় সিদ্ধান্তে জনগণের মতামতকে গুরুত্ব দেয়া, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়া এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে নির্ভীকভাবে আওয়াজ তোলার মনোভাব গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মসূচি শুধুমাত্র একটি দিনের ইভেন্ট নয় নিয়মিত উদ্যোগে পরিণত করবো এবং পরিচ্ছন্ন শহর, স্বচ্ছ রাজনীতি ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আরো পড়ুন