রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার

চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার

চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার
চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার

অনুসন্ধান২৪>>চীনে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুত আবিষ্কৃত হয়েছে। দেশটির উত্তর–পূর্বাঞ্চলে পাওয়া এই বিশাল স্বর্ণভান্ডারকে ১৯৪৯ সালের পর ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণের খনি বলে ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

গত শুক্রবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় লিয়াওনিং প্রদেশের দাদোংগৌ এলাকায় অবস্থিত স্বর্ণ খনিতে মোট ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন নিশ্চিত স্বর্ণের মজুত শনাক্ত করেছে।

রাষ্ট্রীয় সূত্রে বলা হয়েছে, খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এটিকে এখন উন্মুক্ত খনি হিসেবে উন্নয়ন ও উত্তোলনের জন্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি খনিটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত স্বর্ণ খনি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭২০ মিটার উচ্চতার ওপর বিস্তৃত এই এলাকায় প্রায় ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে। প্রত্যেক টন আকরিক থেকে গড়ে ০ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ উত্তোলন করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

আরও জানা যায়, মাত্র ১৫ মাসের অনুসন্ধান কর্মযজ্ঞে খনিটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এত দ্রুত এবং মানসম্মত অনুসন্ধানের উদাহরণ ভবিষ্যতে খনিজ সম্পদ অনুসন্ধানে একটি নতুন মডেল হিসেবে কাজ করবে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯