শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনুসন্ধান২৪>>ঢাকায় নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবারও ঢাকার বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. তরিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনে রাজধানীতে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই ৪৩ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় আজ রায়ের তারিখ ছিল। দিনটি ঘিরে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে বেশ কয়েক দিন ধরে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।