বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আ.লীগের হুমকিতে বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

আ.লীগের হুমকিতে বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

আ.লীগের হুমকিতে বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি
আ.লীগের হুমকিতে বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

অনুসন্ধান ২৪>>কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে। এছাড়া বিমানবন্দর এলাকায় টহল ও মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি রাখতে হবে। সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে এবং জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার জন্য ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, “যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জনস্বার্থে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।”

প্রসঙ্গত, ইতোমধ্যে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলাবাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯