বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুগ্মসচিব হিসেবে ৮ ডিসিকে পদায়ন

যুগ্মসচিব হিসেবে ৮ ডিসিকে পদায়ন

যুগ্মসচিব হিসেবে ৮ ডিসিকে পদায়ন
যুগ্মসচিব হিসেবে ৮ ডিসিকে পদায়ন

দেশের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকারী আটজন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়—

হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে,

মাগুরার ডিসি মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে,

সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ে,

ঢাকার ডিসি তানভীর আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

নোয়াখালীর ডিসি খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগে,

পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে,

বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগে,

এ ছাড়া গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়জ্জম আহমদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষে মহাপরিচালক (যুগ্মসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে, গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯