বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার চেষ্টা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।
তিনি আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলায় দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।