বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পদমর্যাদায় ৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি

পদমর্যাদায় ৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি

পদমর্যাদায় ৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি
পদমর্যাদায় ৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি

অনুসন্ধান ২৪ >> পুলিশ সুপার পদমর্যাদার ৯ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

রবিবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

পুলিশ সুপারদের মধ্যে এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়, পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে, ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে ও মিশন থেকে বাংলাদেশ পুলিশে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটনে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এ ছাড়া পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯