শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিক্ষকদের আন্দোলন ত্যাহার:আগামীকাল থেকে ক্লাস শুরু!

শিক্ষকদের আন্দোলন ত্যাহার:আগামীকাল থেকে ক্লাস শুরু!

শিক্ষকদের আন্দোলন ত্যাহার:আগামীকাল থেকে ক্লাস শুরু!
শিক্ষকদের আন্দোলন ত্যাহার:আগামীকাল থেকে ক্লাস শুরু!

অনুসন্ধান ২৪ >>অন্তর্বর্তী সরকার আন্দোলনরত শিক্ষকদের দুই দফায় ১৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার) বাড়িভাড়া দিতে রাজি হয়েছে। ফলে আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

দীর্ঘদিনের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ক্লাসের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বেতন ভাতার ওপর ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দুই দফায় ১৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার) বাড়িভাড়া দিতে রাজি হয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী এই কথা জানান।

তিনি বলেন, আগামীকাল থেকে আমরা শ্রেণিকক্ষে ফিরছি। এই কয়দিন আমরা ক্লাসে যেতে পারিনি। কিন্তু শ্রেণিকক্ষে গেলে আমাদের ভালো লাগে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার আমরা ক্লাস নেব। আন্দোলনের কারণে যা দিন ক্ষতি হয়েছে, আমরা তা পুষিয়ে দেব।

দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, আমাদের আন্দোলনকে একটি বড় বিজয় মনে করছি। সব রাজনৈতিক দল আমাদের সহযোগিতা করেছে। তাদের কৃতজ্ঞতা জানাই। এ ছাড়া চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে আমরা চেষ্টা করেছি। তা হয়নি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯