সোমবার, ০৮ Jun ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

অনুসন্ধান ২৪>>প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ।রবিবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে না। চাই ইনফরমেশন ফ্লো-টা চালু থাকুক। আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। রাতের অন্ধকারে ভোট চাই না—আমরা চাই পরিষ্কার, পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন নির্বাচন।’

সিইসি বলেন, আগামী নির্বাচনটা সুন্দর ও ফেয়ার করার জন্য কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করছি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি—যেমন নিরাপত্তা ইস্যু, সাম্প্রতিক সহিংসতা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার—এসব বিষয় উঠে এসেছে আলোচনায়।

এনসিপির প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যে দল নিবন্ধন পায়, তাদের আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকে প্রতীক নিতে হয়। এনসিপির প্রতীক যেহেতু ওই তালিকায় নেই, তাই আমরা দিতে পারিনি। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি।

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এনসিপির নেতারা গণতন্ত্র ও দেশের মঙ্গলের পক্ষে কাজ করবেন। তারা আন্দোলনে অংশ নিয়েছেন, অভ্যুত্থানে ঝুঁকি নিয়েছেন—তাদের আমি দেশপ্রেমিক মনে করি। তাই আমি শঙ্কিত নই, বরং আশাবাদী যে নির্বাচনে তারা অংশ নেবেন।

প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগের বিষয়েও তিনি জানান, বিদেশে থাকা বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করার উদ্যোগ নিয়েছি—এটা আগে কখনো ছিল না।

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা হবে না। আমরা চাই সাংবাদিকরা আমাদের পার্টনার হোন। তবে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেক করে নিতে হবে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯