মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজার দিকে যাওয়া শেষ জাহাজও আটক

গাজার দিকে যাওয়া শেষ জাহাজও আটক

গাজার দিকে যাওয়া শেষ জাহাজও আটক
গাজার দিকে যাওয়া শেষ জাহাজও আটক

অনুসন্ধান ২৪ >> গাজার ওপর আরোপিত অবরোধ ভাঙতে যাওয়া বিশাল ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলা সংগঠকরা জানায়, আটক হওয়া কয়েকজন কর্মী আটক হওয়ার মুহূর্ত থেকেই অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট শুরু করেছেন।

অস্ট্রেলীয় ক্যাপ্টেন ক্যামেরন গত বৃহস্পতিবার রাতে ভিডিও কলে ফ্লোটিলা আয়োজকদের সঙ্গে কথা বলে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে মারিনেট বহর থেকে পিছিয়ে পড়েছিল। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে কয়েকজন তুর্কি রয়েছেন, ওমানের একজন নারীও আছেন। আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোরে সর্বশেষ আটক হওয়া জাহাজটির নাম ‘দ্য ম্যারিনেট’। পোল্যান্ডের পতাকা বহনকারী এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি নৌসেনারা জোর করে জাহাজটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়।

লাইভ ভিডিওতে ভোর ৪টার দিকে জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমায় গাজার দিকে অগ্রসর হতে দেখা যায়। জিও-ট্র্যাকার অনুযায়ী, তখন সেটি গাজার জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল দূরে ছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছিল যে, গাজার দিকে যাওয়া যেকোনো নৌযানকে তারা আটক করবে। ইতিমধ্যে বুধবার থেকে শুরু করে ৪০টিরও বেশি নৌযান আটক করা হয়েছে এবং প্রায় ৫০০ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুপরিচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কলাউ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান। তাদের সবাইকে ইসরায়েলে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

এত বড় আকারের নৌবহর এর আগে কখনো গাজার উদ্দেশ্যে যাত্রা করেনি। ফলে আন্তর্জাতিকভাবে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এই উদ্যোগ। তবে ইসরায়েলের এমন পদক্ষেপ বিশ্বজুড়ে তীব্র নিন্দা কুড়িয়েছে।

ইতিমধ্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘোষণা করেছেন, ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদে তার দেশ থেকে ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করা হবে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তিও বাতিল করা হচ্ছে।

এছাড়া ইউরোপ অঞ্চল থেকে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, গ্রিস ও আয়ারল্যান্ড আটক হওয়া কর্মীদের অধিকারের প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব স্টিফেন কটন বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় এমন মানবিক কাজে নিয়োজিত জাহাজ আটক করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সমুদ্রকে যুদ্ধক্ষেত্র বানানো চলবে না।

জাতিসংঘ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজে বলেছেন, ইসরায়েলের এই আটক অভিযান মূলত ‘অবৈধ অপহরণ’।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯