শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনুসন্ধান ২৪ >> ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণার পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে উজ্জ্বলের বাড়ির সামনের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বলের বাড়ি আঠারবাড়ি ইউনিয়নের শৈলাটি গ্রামে।তিনি ওই গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে। 

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. উজ্জ্বল হাসানকে (২৮) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ জানায়, উজ্জ্বল হাসান ডাকাতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও তার নামে থানায় আরো দুটি মামলা আছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

সম্প্রতি গোপনে তিনি বাড়িতে আসেন। এতে গোপন সংবাদ পেয়ে উজ্জ্বল হাসানকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ডাকাতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উজ্জ্বল হাসানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক।

তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আওতায়ও আনা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯