মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বুঝবেন যেভাবে

শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বুঝবেন যেভাবে

শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বুঝবেন যেভাবে
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বুঝবেন যেভাবে

অনুসন্ধান ২৪ >> ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। এটি শুধু হাড় ও দাঁতের গঠনেই সাহায্য করে না বরং মাংসপেশি, স্নায়ুতন্ত্র, হৃদস্পন্দন ও হরমোনের কার্যক্রমেও বড় ভূমিকা রাখে।

এমনকি ক্যালশিয়ামের ঘাটতি গর্ভাবস্থায় শিশুর বিকাশ ও হৃদরোগের ঝুঁকিকেও প্রভাবিত করতে পারে। চলুন, জেনে নিই শরীরে ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণগুলো কী।

বিশেষ করে নারীদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়। মেনোপজের পর হাড় ভেঙে যাওয়া বা অস্টিওপরোসিসের ঝুঁকি অনেক বেড়ে যায়।

হৃদস্পন্দনের গণ্ডগোল
ক্যালসিয়ামের অভাবে হৃদয়ের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে।

এই অনিয়মিত স্পন্দন বিপজ্জনক হয়ে উঠতে পারে।

পেশিতে টান বা খিঁচুনি
হঠাৎ করে পায়ের পেশিতে টান ধরছে বা হাত-পায়ে খিঁচুনি হচ্ছে? নিয়মিত এমন হলে এটি ক্যালশিয়াম ঘাটতির লক্ষণ হতে পারে।

অতিরিক্ত ক্লান্তি বা অলসতা
কোনো কাজ না করেও সারাদিন ক্লান্তি লাগছে? এই ধরনের অবসাদ বা অলসতার পেছনেও ক্যালসিয়াম ঘাটতি থাকতে পারে।

দাঁতের সমস্যা
দাঁতের ক্ষয়, ব্যথা বা আলগা হয়ে যাওয়াও ক্যালশিয়ামের ঘাটতির কারণে হতে পারে, কারণ দাঁতও হাড়জাতীয় টিস্যু দিয়ে তৈরি।

নখ দুর্বল হয়ে যাওয়া
নখ পাতলা হয়ে যাওয়া বা বারবার ভেঙে যাওয়া শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার সাধারণ লক্ষণ।

কী করবেন?
চিকিৎসকদের মতে, শরীরে দীর্ঘদিন ক্যালসিয়ামের অভাব থাকলে হাড় দুর্বল হয়ে পড়ে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা ভয়াবহ রূপ নিতে পারে। তাই শুরু থেকেই সচেতন হওয়া জরুরি।

ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার খান, যেমন : দুধ, দই, ছানা, সবুজ শাকসবজি, বাদাম, ডাল, সামুদ্রিক মাছ (যেমন, শুঁটকি বা কাঁটাসহ ছোট মাছ)। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালশিয়াম সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে।সূত্র : আজকাল

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯