শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কয়েকটি সহজ উপায় ওজন নিয়ন্ত্রণে রাখতে

কয়েকটি সহজ উপায় ওজন নিয়ন্ত্রণে রাখতে

কয়েকটি সহজ উপায় ওজন নিয়ন্ত্রণে রাখতে
কয়েকটি সহজ উপায় ওজন নিয়ন্ত্রণে রাখতে

কয়েক সপ্তাহ বা মাস ধরে আপনি ওজন কমানোর পেছনে অনেক পরিশ্রম করেছেন। হয়তো তলপেটের মেদ কমেছে, খাওয়া-দাওয়ার অভ্যাসে শৃঙ্খলা এসেছে, শরীরচর্চাও নিয়মিত করেছেন। তবে এত কষ্টের ফল যেন আবার মাটি না হয়ে যায়, সেজন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি। হঠাৎ করে রুটিন হারিয়ে ফেললে বা খাওয়া-দাওয়ার অনিয়ম শুরু হলে ওজন ফিরে আসতে বেশি সময় লাগবে না।

তাই নিয়ম না ভাঙার কিছু সহজ উপায় জেনে নিন।

ভারী খাবারের পর হেঁটে নিন
অনেক সময় বন্ধু-বান্ধবদের সঙ্গে খাওয়াদাওয়ার সময় অতিরিক্ত খেয়ে ফেলতে পারেন। তখন খাবার হজম করাতে একটু হাঁটাচলা খুব উপকারী। দুপুর ও রাতের খাবারের পর অন্তত ১৫-২০ মিনিট হেঁটে নিন। এতে হজম ভালো হবে আর অতিরিক্ত ক্যালরিও পুড়বে।

সময়মতো খাবার খান
রুটিন মেনে খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অনিয়মিত সময়ে খাওয়া-দাওয়া করলে হজমের সমস্যা হতে পারে, বিপাক হার কমে যেতে পারে, আর ধীরে ধীরে ওজনও বাড়তে পারে। তাই সকাল, দুপুর ও রাতের খাবার একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার চেষ্টা করুন।

হাইড্রেটেড থাকুন
ব্যস্ততা বা আনন্দের সময় অনেকেই পানি খেতে ভুলে যান। তবে শরীর হাইড্রেটেড না থাকলে দুর্বলতা, ক্লান্তি এমনকি ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই দিনে পর্যাপ্ত পানি পান করুন। সাথেই ডাবের পানি বা ঘরে তৈরি পানীয় খেতে পারেন। কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলাই ভালো।

নিয়ম রক্ষা করলেই ফল মিলবে
মনে রাখবেন, ওজন কমানোর সবচেয়ে বড় চাবিকাঠি হলো ধারণযোগ্য রুটিন। রোজ এক্সারসাইজ করতে না পারলেও খাওয়াদাওয়ার নিয়ম ঠিক রাখলে ও হালকা হাঁটাচলা করলেও সুফল পাবেন।
চেষ্টা করুন, কঠোর ডায়েট না হলেও যেন সচেতনভাবে চলেন। নিজের শরীরের জন্য এই যত্নটাই সবচেয়ে বড় পুরস্কার।সূত্র : এই সময়

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯