বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রাজধানী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় সাবেক দুই এমপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার করেছে । সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল।
গ্রেপ্তার সাবেক দুই এমপি হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।
গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেপ্তার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন
আরো পড়ুন