শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চুরি হওয়া সেই নবজাতক ৭ ঘণ্টা পর উদ্ধার

চুরি হওয়া সেই নবজাতক ৭ ঘণ্টা পর উদ্ধার

চুরি হওয়া সেই নবজাতক ৭ ঘণ্টা পর উদ্ধার
চুরি হওয়া সেই নবজাতক ৭ ঘণ্টা পর উদ্ধার

অনুসন্ধান ২৪ >> খুলনার রূপসায় বেসরকারি এক ক্লিনিক থেকে চুরি হওয়া চার দিনের সেই নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতটি চুরি হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুরি হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ওষুধ খেয়ে শিশুটির মা ঘুমিয়ে পড়েন। শিশুটি তার মায়ের নানির কাছে ছিল। তিনি শিশুটি পাশে রেখে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন।  এ সুযোগে এক নারী শিশুটি নিয়ে পালিয়ে যান।

ভুক্তভোগী শিশুটির স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার নগরীর ড্যাপস হসপিটালে বাগেরহাটের মোংলার সিগন্যাল রোড়ের বাসিন্দা সুজন মিয়া ও ফারজানা আক্তার দম্পতির ছেলেসন্তানের জন্ম হয়।

ঘুম থেকে উঠে তিনি শিশুটিকে না দেখতে পেয়ে চিৎকার ও খোঁজাখুঁজি শুরু করে। এ ঘটনায় ক্লিনিকে অন্য রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। তারা আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে সন্ধ্যা ৬টার দিকে ট্রাফিক মোড় থেকে শিশুটি উদ্ধার করতে সক্ষম হন।

ক্লিনিকটিতে সিসি ক্যামেরা থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো রয়েছে।

শিশুটির বাবা সুজন মিয়া সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সবার চেষ্টায় আমার সন্তানকে ফিরে পেয়েছি। এর থেকে আর আনন্দের কিছু নেই।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির ব্যবহার ও পুলিশের একাধিক টিমের সম্মিলিত প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯