শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> হবিগঞ্জের বাহুবলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর গ্রামের রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত জামাল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি আরো জানান, ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। দেশের আরো বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে।