শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সর্বজনীন পেনশন স্কিমে থেকে ঋণ সুবিধা চালু

সর্বজনীন পেনশন স্কিমে থেকে ঋণ সুবিধা চালু

সর্বজনীন পেনশন স্কিমে থেকে ঋণ সুবিধা চালু
সর্বজনীন পেনশন স্কিমে থেকে ঋণ সুবিধা চালু

অনুসন্ধান ২৪ >> জাতীয় পেনশন কর্তৃপক্ষ সর্বজনীন পেনশন স্কিমে জমাকৃত টাকা থেকে ঋণ নেওয়ার সুবিধা চালু করেছে। তবে এই সুবিধা গ্রহণের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। ঋণ নেওয়া যাবে জমাকৃত টাকার ৫% থেকে ৫০% পর্যন্ত।

এ ছাড়া ঋণের আবেদন করার আগের মাস পর্যন্ত নিয়মিত চাঁদা জমা দিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, একসময় একাধিক ঋণ নেওয়া যাবে না। ঋণের জন্য আবেদন করতে হলে নিবন্ধনের পর কমপক্ষে ১২ মাস টানা চাঁদা জমা দিতে হবে অথবা পেনশনে ন্যূনতম এক লাখ টাকা জমা থাকতে হবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানায়, ৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সর্বজনীন পেনশনের ৪টি স্কিমে মোট নিবন্ধন করেছেন ৩ লাখ ৭৫ হাজার ২৮০ জন। ঋণের জন্য আবেদন করার প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রথমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.upension.gov.bd) লগইন করতে হবে। এরপর মেনুবার থেকে ‘ঋণের আবেদন’ বাটনে ক্লিক করলে আবেদন করার পেজ ওপেন হবে। এখানে ঋণের শর্তাবলি রয়েছে। সবার নিচে থাকা ‘আবেদন করুন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ঋণের পরিমাণ এবং ফেরতের কিস্তি নির্ধারণ করে ‘আবেদন সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করলেই আবেদন শেষ হবে।ঋণ সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতে ফেরত দেওয়া যাবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯