শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইসলামী আন্দোলন জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায়

ইসলামী আন্দোলন জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায়

ইসলামী আন্দোলন জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায়
ইসলামী আন্দোলন জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায়

অনুসন্ধান ২৪ >>ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায় । প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, একইসঙ্গে আমরা জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ চেয়েছি।’

তিনি আরো বলেন, ‘গত ৫৩ বছরে জনমতের প্রতিফলন হয়নি।যেই লাউ সেই কদু করে ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন করলে জনমতের প্রতিফলন হবে না।’

দেশের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, কোনো উন্নতি হয়নি দাবি করে অধ্যাপক আশরাফ বলেন, বৈঠকে এ নিয়েও কথা হয়েছে। সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তার দল মনে করে।

অধ্যাপক আশরাফ বলেন, ‘প্রধান উপদেষ্টা বিষয়টি নিজে নোট করেছেন।তিনি বলেছেন, একটি অপশক্তি সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯