শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> পাকিস্তানে লাহোরের বন্যা পরিস্থিতি কাভার করতে গিয়ে এক নারী সাংবাদিকের ভিডিও রাতারাতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, এক তরুণী নদীর পানির মধ্যে নৌকায় দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে বন্যা পরিস্থিতি বর্ণনা করছেন। তার হাতে থাকা মাইক্রোফোনে লেখা ছিল “বিবিসি উর্দু নিউজ পাঞ্জাব টিভি”, যা দেখে অনেকে ভেবেছেন, তিনি বিবিসি উর্দু’র সাংবাদিক।
তারা আরও জানান, বিবিসি নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে সংবাদ প্রচার করা প্রতারণার শামিল, এবং এ ধরনের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করছে তারা। এদিকে জানা যায়, পাকিস্তানের এই সাংবাদিকের নাম মেহেরুননিসা। এই ঘটনায় ইতিমধ্যে মেহেরুননিসা এর কর্মস্থল ‘ভাই ভাই চ্যানেল’ এর ইউটিউব ও ফেইসবুক পেইজ বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে এ দাবিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। বিবিসি এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে ভিডিওতে থাকা নারী সাংবাদিকের সঙ্গে তাদের কোনো পেশাদার সম্পর্ক নেই। তারা বলেন, “উক্ত ভিডিওতে আমাদের নাম, লোগো ও পরিচিতি ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এটি একটি বেসরকারি ইউটিউব চ্যানেল, যার নাম ‘ভাই ভাই চ্যানেল’।”
ভাইরাল হওয়া ভিডিওতে মেহরুননিসাকে একটি নৌকার ওপর দাঁড়িয়ে উর্দুতে বলতে শোনা যায়, যার বাংলা অর্থ দ্বারায়, “যেমন দেখা যাচ্ছে, পানি স্তর বাড়ছে, বোটের ভারসাম্য বজায় রাখতে পারছি না… অনেক ভয় লাগছে… দয়া করে আমাদের জন্য দোয়া করুন” তাঁর স্বাভাবিক “লাহৌরি” ফ্ল্যাট টোন এবং অতিরঞ্জিত আবেগ এসব মন্তব্য দ্রুত ভাইরাল করে।
বিবিসি এই সাংবাদিকের প্রতিষ্ঠানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার পর তিনি প্রতিক্রিয়ায় বলেন, “তারা (বিবিসি) বলছে আমরা নকল করছি। কিন্তু আমাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন নয়, বরং ভাই ভাই চ্যানেল।