মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরাইলি তেল ট্যাংকারে

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরাইলি তেল ট্যাংকারে

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরাইলি তেল ট্যাংকারে
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে ইসরাইলি তেল ট্যাংকারে

অনুসন্ধান ২৪ >>লোহিত সাগরে ইসরাইলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর অবরোধের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সেনারা।

সোমবার (১ সেপ্টম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।

সোমবার সকালে ইয়েমেনি সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, উত্তর লোহিত সাগরে ওই তেলবাহী জাহাজটিকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার উদ্দেশ্য ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ইসরায়েলের নৌ চলাচলের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা জোরদার করা।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “গাজার জনগণ এবং হামাস যোদ্ধাদের সমর্থনে, এবং গাজায় চলমান গণহত্যা ও অবরোধের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। যুদ্ধ বন্ধ না হওয়া এবং গাজার ওপর থেকে অবরোধ না উঠা পর্যন্ত এ ধরনের অভিযান চলবে।”

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, সউদী আরবের বন্দর শহর ইয়ানবুর দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরাইলি মালিকানাধীন একটি ট্যাংকার বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনি বাহিনীর হামলার ঘোষণার পর এটি নিশ্চিত হয়। তথ্যসূত্র : মেহের নিউজ

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯