শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রার্থিতা বাতিল ডোপ টেস্ট পজিটিভ হলেই

প্রার্থিতা বাতিল ডোপ টেস্ট পজিটিভ হলেই

প্রার্থিতা বাতিল ডোপ টেস্ট পজিটিভ হলেই
প্রার্থিতা বাতিল ডোপ টেস্ট পজিটিভ হলেই

অনুসন্ধান ২৪ >>প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে । ডোপ টেস্টে ফলাফল পজিটিভ হলে প্রার্থিতা বাতিল করা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) চাকসু নির্বাচন পরিচালনা সংক্রান্ত ওয়েবসাইটে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫’ শিরোনামে আচরণ বিধি প্রকাশ করা হয়। এতে ডোপ টেস্টের বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে।

আচরণ বিধিতে প্রার্থী, ভোটার ও কর্মরত সাংবাদিকদের জন্য ১৭টি নির্দেশনা দেওয়া হয়েছে।

আচরণ বিধিতে বলা হয়েছে, মনোনয়নপত্র নেওয়া কিংবা জমা দেওয়ার সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আসতে পারবেন না। প্রার্থিতা প্রত্যাহারের সময় অন্য কোনো প্রার্থী বা ব্যক্তি, গোষ্ঠী বা অন্য কোনো সংগঠনের কেউ কোনো প্রকার বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না।

প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

তবে রাত ৯টার পর কোনো ধরনের মাইক ব্যবহার করা যাবে না। নির্বাচনের ভোটার বা প্রার্থী ব্যতীত অন্য কেউ কোনোভাবেই কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবেন না। ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রমে কোনো প্রকার প্রতিবন্ধকতার সৃষ্টি করা যাবে না। নির্বাচনী প্রচারপত্রে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন, গুজব, মানহানিকর আচরণ, অশালীন উক্তি ও উসকানিমূলক অথবা কোনো অসত্য তথ্য ছড়ানো যাবে না। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো বক্তব্যও ব্যবহার করা যাবে না।

এতে আরো বলা হয়, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে নির্বাচনের এক দিন আগে পর্যন্ত প্রার্থীরা প্রচারণা করতে পারবেন। প্রতিদিন প্রচারের সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

ডোপ টেস্টের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘আমরা প্রার্থীদের ডোপ টেস্টের জন্য একটি কার্ড প্রদান করব। প্রার্থী সেই কার্ড নিয়ে চবি মেডিক্যাল সেন্টারে টেস্টের জন্য নমুনা দিয়ে আসবেন। টেস্ট পজিটিভ হলে প্রার্থীতা বাতিল করা হবে। ডোপ টেস্টের ফি প্রার্থীকে বহন করতে হবে।’

তিনি আরো বলেন, প্রার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, যেন তার আত্মসস্মান বজায় থাকে। প্রার্থীকে তার রিপোর্টের বিষয়ে একাকী জানানো হবে।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। সবশেষ ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ভোট অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯