শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মিয়ানমারে ১২২ জেলে আটক

মিয়ানমারে ১২২ জেলে আটক

মিয়ানমারে ১২২ জেলে আটক
মিয়ানমারে ১২২ জেলে আটক

অনুসন্ধান ২৪ >> কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় প্রবেশকারী ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

এর মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে সিয়াম-উল-হক জানান, কোস্ট গার্ড জানতে পারে, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশি মাছ ধরার ট্রলার নাফ নদীর মোহনার অদূরে মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে মাছ ধরছে।

এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের কয়েকটি টহল টিম সীমান্ত পিলার-৩ এলাকার আওতাধীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া থেকে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার জলসীমা এলাকায় বিশেষ অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েক দিন ধরে নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশি মাছ ধরার ট্রলার জলসীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে ঢুকে মাছ শিকারের প্রবণতা বেড়েছে।

অভিযান চলাকালে মাছ ধরার জন্য অবৈধভাবে মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে ঢুকে পড়ায় ১৯টি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করা হয়। এসব জেলের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

এর ফলে রাখাইনের আরাকান আর্মি প্রায় প্রতিদিনই জেলেদের ট্রলারসহ ধরে নিয়ে যাচ্ছে। আটক জেলেদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯