শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
আনোয়ার হোসেন ..বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের এনএসএস ও ওয়েল ফাউন্ডেশন এর আওতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে নজরুল স্মৃতি সংষদ এনএসএস ও ওয়েল ফাউন্ডেশন ও সহযোগীতায় বাংলাদেশ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। এনএসএস এনজিওর তত্ত্বাবধানে সভায় সভাপতিত্ব করেন জিইটিসিএ চন্দ্রমোহন শাখার ব্যবস্থাপক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির ইউনিয়ন সভাপতি মোঃ মালেক হাওলাদার, ইউপি সদস্য আসাদুজ্জামান লিটন ঢ়াড়ী, ইউপি সদস্য নজরুল ইসলাম রিয়াজ,সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মেরি, মোঃ শাহিন হাওলাদারসহ কমিটির সদস্যবৃন্দ।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রস্তুতি এবং বজ্রপাতের সময় করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় শুধু সরকারি পদক্ষেপ নয়, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধিই পারে টেকসই পরিবর্তন আনতে।
আরও পড়ুন