শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
জরিমানা গুনলেন তুরস্কের পরিবহনমন্ত্রী

জরিমানা গুনলেন তুরস্কের পরিবহনমন্ত্রী

জরিমানা গুনলেন তুরস্কের পরিবহনমন্ত্রী
জরিমানা গুনলেন তুরস্কের পরিবহনমন্ত্রী

অনুসন্ধান ২৪ >> মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ভিডিও পোস্ট করার পর জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী। এএফপি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে ভিডিওর বিভিন্ন দৃশ্যে অনিচ্ছাকৃতভাবে গাড়ির স্পিডোমিটারে দেখা যায়। সেখানে তার গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিল। কিন্তু ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ছিল ১৪০ কিমি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালোগলু রাজধানী আংকারার কাছে একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও এক্সে পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকগান ও প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার অংশ শুনতে দেখা যায়।

কিছু ঘণ্টা পর তিনি আবারও ভিডিওটি পোস্ট করে স্বীকার করেন, তিনি সর্বোচ গতিসীমা অতিক্রম করায় জরিমানা গুনেছেন।

তিনি সেখানে লিখেছেন, ‘আংকারা–নিজদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম ও অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে ফেলেছি।’

তিনি জরিমানার নোটিশের একটি কপিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

তিনি আরো লিখেছেন, ‘এখন থেকে আরো সতর্ক থাকব।গতিসীমা মেনে চলা সবার জন্যই বাধ্যতামূলক।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯