শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নড়াইল কারাগারে ইউপি সদস্যে হুমায়ুনের মৃত্যু

নড়াইল কারাগারে ইউপি সদস্যে হুমায়ুনের মৃত্যু

নড়াইল কারাগারে ইউপি সদস্যে হুমায়ুনের মৃত্যু
নড়াইল কারাগারে ইউপি সদস্যে হুমায়ুনের মৃত্যু

অনুসন্ধান ২৪ >> নড়াইল জেলা কারাগারে হত্যা মামলার আসামি এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। হুমায়ুন নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য এবং কাঞ্চনপুর গ্রামের মৃত খিলাফত শেখের ছেলে।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে অসুস্থ অবস্থায় মো. হুমায়ুন কবির (৪৬) নামের ওই হাজতিকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নড়াইল কারা কর্তৃপক্ষ জানায়, জেলা কারাগারে বন্দি হুমায়ুনের গত তিন-চারদিন ধরে খুব জ্বর ছিল।

কারাগারের দায়িত্বে থাকা চিকিৎসক তাঁর চিকিৎসা করছিলেন। শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টা ৪৫ মিনিটে তাঁকে কারাগার থেকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর রাত ২টা ৭ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, রাত ২টার দিকে ওই রোগীকে হাসাপাতালে আনা হয়।

পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। কারাগারে চিকিৎসার কাগজপত্র দেখে জানা যায়, জ্বর ছাড়াও হার্টের সমস্যা ছিল তাঁর।

নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম বলেন, হাজতি হুমায়ুন বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। কারাগারের চিকিৎসা কর্মকর্তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য সুরতহাল শেষে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।

আধিপত্য বিস্তারের জেরে চলতি বছরের ১১ এপ্রিল দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। ওই ঘটনায় ১৭ এপ্রিল কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত ৮ নম্বর আসামি করা হয় ইউপি সদস্য হুমায়ুনকে।গত ২৯ জুন আদালতে স্বেচ্ছায় হাজির হলে আদালত তাঁকে কারাগারে পাঠান।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯