শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে ৫১৬ কমিউনিটি ক্লিনিক হবে

সারাদেশে ৫১৬ কমিউনিটি ক্লিনিক হবে

সারাদেশে ৫১৬ কমিউনিটি ক্লিনিক হবে
সারাদেশে ৫১৬ কমিউনিটি ক্লিনিক হবে

অনুসন্ধান ২৪ >> সারাদেশে নতুন করে আরো ৫১৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান। বুধবার (২০ আগস্ট) ঢাকার মহাখালীতে ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নতুন কমিউনিটি ক্লিনিকগুলো করা হবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে। আর মেরামত ও পুনঃস্থাপনের কাজে অর্থায়ন করবে ওপেক। ইতিমধ্যে একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে। তবে ক্লিনিকগুলো কবে নাগাদ নির্মাণ শুরু হবে, তা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি।

সেমিনারে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান জানান, দেশে বর্তমানে ১৪ হাজার ৪২৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৫ হাজার ৮০টি কমিউনিটি ক্লিনিক মেরামত ও পুনঃস্থাপন করা হবে। 

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শহর এলাকাতেও কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা রয়েছে, তবে সেখানে জমি পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে জায়গা ভাড়া করে ক্লিনিক স্থাপনের বিষয়ে ভাবা যেতে পারে।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আখতারুজ্জামান বলেন, ‘দেশের ৭২ শতাংশ মানুষ মনে করে, জনস্বাস্থ্যসেবার জন্য আলাদা অবকাঠামো থাকা উচিত। এই ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নারী স্বাস্থ্যকর্মীর সংখ্যা ধাপে ধাপে ৮০ শতাংশ বা তারও বেশি পর্যন্ত বাড়ানোর লক্ষ্য রয়েছে (বর্তমানে ৫৪ শতাংশ)। তাদের ধাত্রীবিদ্যায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যবিষয়ক এসডিজি লক্ষ্য অর্জন সহজ হয়। এ ছাড়া হাওর, চর, উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে প্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মানুষের জন্য একটি করে নতুন কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে।

৯২ শতাংশ মানুষ মনে করেন স্বাস্থ্যসেবার ব্যয় সরকারকে বহন করা উচিত। কমিউনিটি ক্লিনিক এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।’

ওষুধ সরবরাহ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও ইতিমধ্যে ইডিসিএল থেকে ১২০ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে। এসব ওষুধ এক সপ্তাহের মধ্যেই সব কমিউনিটি ক্লিনিকে পৌঁছে যাবে। এ ছাড়া আরো ২০০ কোটি টাকার ওষুধ দ্রুত কেনার পরিকল্পনা রয়েছে।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের মাঠ প্রশাসনের পরিচালক আসিফ মাহমুদ বলেন, ‘ক্লিনিকগুলোর নিজস্ব ভবন নির্মাণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে সিএইচসিপি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আধুনিক প্রশিক্ষণ পাবেন।’

একই সঙ্গে সারা দেশের ঝুঁকিপূর্ণ কমিউনিটি ক্লিনিকগুলো পুনর্নির্মাণ ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে। চালু করা হবে ডিজিটাল রেফারেল সিস্টেম, যার মাধ্যমে একজন সেবাগ্রহীতা কোথায়, কী চিকিৎসা পেয়েছেন তা ট্র্যাক করা যাবে এবং সঠিক সময়ে সঠিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। 

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের মূল উদ্দেশ্য হলো প্রতিরোধমূলক ও পরামর্শমূলক স্বাস্থ্যসেবা দেওয়া। এখানে সাধারণত বড় ধরনের ওষুধ বা অ্যান্টিবায়োটিক থাকে না। প্যারাসিটামল, হিস্টাসিন, এন্টাসিড ইত্যাদি সাধারণ ওষুধ দিয়েই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সেবা রয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারী সিএইচসিপিরা নিরাপদভাবে স্বাভাবিক ডেলিভারি করাতে সক্ষম।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯