শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫৭৭ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যান্য ঘটনায় ৫৭৭ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৭৫৬ জনকে।
অভিযানিক কার্যক্রমে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।