বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে: তারেক রহমান

দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে: তারেক রহমান

দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে: তারেক রহমান
দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে: তারেক রহমান

অনুসন্ধান ২৪ >> দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রত্যেকটি মানুষ পরিবর্তন চাচ্ছে। একটি ভালো পরিবর্তন চাচ্ছে।

শনিবার রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-ড্যাব এর কেন্দ্রীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এক বছর আগে ৫ আগস্ট বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে। আমার কাছে মনে হয়েছে, ৫ আগস্ট হঠাৎ করে দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে। এই শ্বাস নেওয়ার পর মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়।

তারেক রহমান বলেন, দেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই-আগস্টেই দেড় হাজার এবং গত ১৫ বছরে কয়েক হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। জুলাই- আগস্টসহ গত ১৫ বছরে কয়েক লক্ষ মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯