শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পত্রিকার সম্পাদক সাংবাদিক তুহিনের জানাজায় কাঁদলেন

পত্রিকার সম্পাদক সাংবাদিক তুহিনের জানাজায় কাঁদলেন

পত্রিকার সম্পাদক সাংবাদিক তুহিনের জানাজায় কাঁদলেন
পত্রিকার সম্পাদক সাংবাদিক তুহিনের জানাজায় কাঁদলেন

অনুসন্ধান ২৪ >> গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জানাজায় অংশ নিয়ে কাঁদলেন দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মো. খায়রুল আলম রফিক। জানাজার ময়দানে দাঁড়িয়ে তুহিনের হয়ে সবার কাছে ক্ষমা চান তিনি।

এদিকে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন নিহতের ছোট ভাই মো. সেলিম হোসেন।

কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ‘তুহিন আমাদের পরিবারের একজন সদস্য ছিল। যদি কখনো আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের সামনে মাথা নিচু করে ক্ষমা চাই।

ওর ঋণ আমারও। আমাকে ক্ষমা করে দিন।’

তিনি আরো বলেন, তুহিন একটি ছোট ব্যবসা করতেন। অনেকেই তার কাছ থেকে বাকি নিয়েছিলেন।

সম্পাদক রফিক অনুরোধ করেন, ‘তুহিনের কাছে যারা বাকি রেখেছেন, দয়া করে সেই টাকা পরিশোধ করুন। ওর পরিবারের দিকে তাকিয়ে দিনটি সহজ করে দিন।’

বাসন থানার ওসি শাহীন খান বলেন, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে।তিনি আরো বলেন, ‘গতকাল রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের কাছে শত শত মানুষের সামনে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯