শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গোপালগঞ্জ হত্যার হুমকি পেয়ে জিডি করলেন সাংবাদিকের মা

গোপালগঞ্জ হত্যার হুমকি পেয়ে জিডি করলেন সাংবাদিকের মা

গোপালগঞ্জ হত্যার হুমকি পেয়ে জিডি করলেন সাংবাদিকের মা
গোপালগঞ্জ হত্যার হুমকি পেয়ে জিডি করলেন সাংবাদিকের মা

অনুসন্ধান ২৪ >> গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদির মা কুমকুম বেগমকে হত্যার হুমকি দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

কুমকুম বেগম বলেন, ‘আমার ছেলে রকিবুল ইসলাম আফ্রিদি পেশাদার সাংবাদিক। সে দীর্ঘদিন ধরে প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি। কিছুদিন আগে গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর ওপর হামলা, গাড়ি পোড়ানো ও বিশেষ অভিযানের সময় একই গ্রামের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে আমার ছেলে তথ্য দিয়েছে–এমন অপবাদ দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় উপজেলার বর্নি গ্রামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা এই নারী বুধবার রাতে টুঙ্গিপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এই সন্দেহ থেকে রকিবুলের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে মামলা চলছে জানিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের পুরো পরিবারই প্রতিহিংসার টার্গেটে পরিণত হয়েছে।’
তিনি জিডিতে হুমকিদাতা হিসেবে দক্ষিণ বর্নি গ্রামের ইব্রাহিম মুন্সী, মিকাইল মুন্সী, নাবিল মুন্সীসহ আরও তিন-চারজন অচেনা কিশোরের কথা উল্লেখ করেন। কুমকুম বেগমের ভাষ্য, তারা শুধু গালাগাল আর হুমকি দিয়েই সীমাবদ্ধ থাকেনি। স্থানীয় সন্ধ্যাবাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে একত্র হয়ে পরিবারের বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনা শুরু করে।

এ বিষয়ে বক্তব্য জানতে ইব্রাহিম মুন্সী ও মিকাইল মুন্সীর মোবাইল ফোন নম্বরে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯