শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
বরিশাল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন।
আজ ২ আগস্ট শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং। এছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল মেহেরুন নাহার মুন্নীসহ আরও অনেকে। শুরুতে অতিথিরা জুলাইয়ের মায়েদের স্মৃতিচারণ মূলক কথা শুনেন পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।