বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশটা তোমার বাপের নাকি’ গায়িকাকে কোথায়!

দেশটা তোমার বাপের নাকি’ গায়িকাকে কোথায়!

দেশটা তোমার বাপের নাকি’ গায়িকাকে কোথায়!
দেশটা তোমার বাপের নাকি’ গায়িকাকে কোথায়!

অনুসন্ধান ২৪ >> জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনকে বেগবান করতে যে কয়েকটি গান অগ্রণী ভূমিকা পালন করেছিল, তার মধ্যে অন্যতম ‘দেশটা তোমার বাপের নাকি’। সেই মুহূর্তে মৌসুমী চৌধুরীর গাওয়া এ গানটি সারা দেশের মানুষদের মধ্যে প্রেরণা জুগিয়েছে, সেইসঙ্গে পেয়েছে জনপ্রিয়তাও।

গানটি লিখেছেন আমার গুরু ইথুন বাবু। রাজশাহীতে বিএনপির সমাবেশে গানটি গেয়েছি, এরপর গানটি নিয়ে পুরো দেশে ঘুরেছি। স্বভাবতই ফ্যাসিস্ট সরকারকে নিয়ে গানটা করা। সে ক্ষেত্রে জীবনের বড় ঝুঁকি নিয়ে ফেলেছিলাম।

গানটি গাওয়ার পর এই গায়িকাকে পালিয়ে থাকতে হয়েছিল বলে জানান মৌসুমী। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গানটা রেকর্ড করা হয়েছিল ২০২৩ সালে।

যার কারণে আমাকে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর সবচেয়ে বেশি সময় ধরে পালিয়ে ছিলাম। তখন অনেক হুমকি পেয়েছিলাম, বাসা পরিবর্তন করতে হয়েছে। গ্রামের বাড়ি থেকেও অনেক হুমকি পেয়েছিলাম।

আমি বলব, সেই সময় থেকে এখন অনেক ভালো আছি। আমরা আরও ভালো থাকতে চাই।’

ভবিষ্যৎ ঝরে পড়ে গেলে, এই খারাপ লাগাটা অন্য রকম। তখন পল্টনে আমরা আন্দোলন করছিলাম। একটা কাজে আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। ওখানে আন্দোলনে আমার গানটা গাইছিল। শুনে খুব ভালো লেগেছিল।

মৌসুমী চৌধুরী আরো বলেন, ‘জুলাইয়ের আন্দোলনে গানটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ১৬ জুলাই আবু সাঈদের যখন মৃত্যু হয়, তখন খুব কষ্ট পেয়েছিলাম। শিক্ষার্থীরা তো আমাদের ভবিষ্যৎ।

৩ আগস্ট রাতেও রামপুরায় ছিলাম আমরা। ওই দিন ‘ক্ষমতা এন্টারপ্রাইজ’ নামে একটা গানও ছেড়েছিলাম। ৫ আগস্ট ঘুম থেকে উঠেই আনন্দের খবরটা পেয়েছিলাম। আনন্দমিছিলে বেরিয়ে পড়েছিলাম।’

চলতি সপ্তাহে আরেকটি নতুন গান করেছেন মৌসুমী। কয়েক মাস ধরেই দেশ নানা ঝামেলা, মারামারির মধ্যে যাচ্ছে। সমসাময়িক বিষয়গুলো নিয়েই তিনি করেছেন ‘এ যুদ্ধ কবে হবে শেষ’ শিরোনামের এ গান।

আরও পড়ুুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯