রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিস্তলসহ চাঁদাবাজ কালা মানিক গ্রেপ্তার

পিস্তলসহ চাঁদাবাজ কালা মানিক গ্রেপ্তার

পিস্তলসহ চাঁদাবাজ কালা মানিক গ্রেপ্তার
পিস্তলসহ চাঁদাবাজ কালা মানিক গ্রেপ্তার

অনুসন্ধান ২৪ >> সিরাজগঞ্জ সদরে পিস্তল, গুলিসহ এক চাঁদাবাজকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গ্রেপ্তার মানিক ওরফে কালা মানিক (৩৫) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চরবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার সায়দাবাদের নির্মীয়মাণ বেসরকারি ইকোনমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক নাজমুল হক জানান, গ্রেপ্তার মানিক দীর্ঘদিন ধরে ইকোনমিক জোন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।

এ অবস্থায় আজ সোমবার বিকেলে আবারও চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়।

নাজমুল হক বলেন, মানিকের বিরুদ্ধে দুটি হত্যা, একটি মাদক ও একটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯