রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ছোট ভাইয়ের জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি!

বরিশালে ছোট ভাইয়ের জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি!

বরিশালে ছোট ভাইয়ের জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি!
বরিশালে ছোট ভাইয়ের জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি!

অনুসন্ধান ২৪ ডস্কে .. বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের কলসগ্রামে আপন বড় ভাই এর বিরুদ্ধে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভূমি দস্যু আপন বড় ভাই মোস্তাফিজুর রহমান এর মদতে ভাইয়ের জমি দখলের চেষ্টা চালাচ্ছে।এবং রাতের আধাঁড়ে বড় ভাই এর সন্ত্রাসী বাহিনী ছোট ভাই এর নারিকেল গাছের ডাব চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মোস্তাফিজুর রহমানের মুখোষধারী সন্ত্রাসী বাহিনী হলো: আপন ছোট ভাই মশিউর রহমান লিটর(৪৪), লিয়ন(৩২), লিটন গাজী(৪৪), মনির (৪৪),হামেদ (৫৫), শাহিন (৪৪) সবাই কলসগ্রাম কলাডেমা এলাকার বাসীন্দা।

এমনকি পৈত্রিক সম্পত্তি ছেড়ে দিতে বাধ্য করার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাহাবুবুর রহমান পিটার স্ব পরিবার পুরানো বাড়িতে থাকায় পৈত্রিক জমি সহ ক্রয়কৃত জমি আপন বড় ভাই এক সময়ের ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র ছোট ভাইয়ের জমি নিজের জমি বলে দাবী করে তার পরিবারের লোকদের নানাভাবে ক্ষতি করার হুমকি ধামকিও দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন। ছোট ভাইয়ের ক্রয়কৃত জমির গাছের নারিকেল রাতের আধাঁড়ে অন্য লোকের মাধ্যেমে চুরি করে নিয়ে ছোট ভাইয়ের পরিবার যেন বাড়িতে না আসতে পারে তার জন্য থানায় নিজেই মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন সময় বিগতদিনে হয়রানি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে ভুক্তভোগী মাহাবুবুর রহমান পিটার বলেন, ক্রয়কৃত জমিসহ পৈত্রিক জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে আমার ভাইয়েরা।

তিনি জানান,কলসগ্রাম মৌজার জমি পরস্পরায় আমরা ভোগ দখলে থাকিয়া রেকর্ডীয় মালিক হইয়া দখলে আছি।
পিটার বলেন, আমার বাড়ির সামনে ক্রয়কৃত ৬ শতাংশ জমিতে আমি নারিকেল গাছর বাগান করি। ওই বাগানের নারিকেল গাছের ডাব প্রায় সময় রাতের আধাঁড়ে অদৃশ্য হয়ে জায়,আমি ভয়ে কাউকে জিজ্ঞাস করতে পারি না।

গত ১৭ জুলাই রাতে আমার ভাইয়ের ম্যানেজার সুজন গাজী ডাব চুরি করে বিষয়টি আমার ভাইকে জানাতে গেলে সে তার সন্ত্রাসী বাহিনী শ্রমীক দিয়ে আমার উপর হামলা করেন। এবং হামলা করে তার সন্ত্রাসী বাহিনীদের সাথে নিয়ে এয়ারর্পোট থানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়। আমি থানায় গেলে আমাকে ডুকতে না দিয়ে তার দলবল নিয়ে ফের থানার সামনে মানববন্ধন করে আমি সেখান থেকে ভয়ে চলে আসি। আমি প্রশাসনের দৃষ্টি কামনা করি, আমার ক্রয়কৃত জমিসহ পৈত্রিক জমি যেন আমি চাষাবাদ করে থাকতে পারি।
তিনি আরও বলেন, আমার বড় ভাইর ধারা অনেক লোক নির্যাতিত ও হয়রানির শিকার হয়েছে,এমনি কি প্রতারণার শিকার হয়েছে অনেকে। মানুষের কাছ থেকে ভালো ভালো কথা বলে লাখ লাখ টাকা নিয়ে তাদেরকেও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। কেউ তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে কথা বলতে পারছে না।

অভিযোগের সুত্র ধরে ফোন দেওয়া হয় ভুক্তভোগী ডেন্টাল চিকিৎসক শাহারিয়াকে। তিনি বলেন, আমি ১২ বছর পূর্বের টাকা পাবো দিবো দিবো বলে আসছে কিন্তু দিচ্ছে না গত মাসেও দেওয়ার কথা বলে দেয়নি। আপনি তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, আমি ৭ লাখ টাকা ব্যাংকে রাখলে প্রায় তিনগুন টাকা এখন পেতাম। আসলে মোস্তাফিজুর রহমান প্রাতারক। সে অনেকের কাছ থেকে প্রাতারণার মাধ্যেমে টাকা নিচ্ছে। ব্যবসার কথা বলে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেছে।
জানাজায়, জহিরুউদ্দিন তারেক এর কাছ থেকেও ৩০ লাখ টাকা নিয়েছে প্রতারক মোস্তাফিজুর রহমান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত জহিরুদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভাব হয়নি।
এলাকাবাসী জানান, জাহাঙ্গীর হোসেন হাং এর বড় ছেলে মোস্তাফিজুর রহমান একজন প্রতারক লেবাজধারী সন্ত্রাসী।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বলেন, তার সঙ্গে আমাদের জমি নিয়ে কোনও সমস্যা নেই। নারিকেল বাগানের জমি তার ক্রয়কৃত জমি । তার বাগান থেকে কে বা কাড়া নারিকেল রাতের আধাঁড়ে পেরে নিয়েছে, তাও তো আমি বা আমার শ্রমীকরা জানেন না। তিনি বলেন, আমি ডিলার পয়েন্টে ছিলাম না। এই সুযোগে আমার শ্রমীক সুজন গাজীকে মেরে চলে গেছে, আমি তবে শ্রমীকদের বলছি ওকে যেতে দিয়েছো কেনও। তারা সবাই আমার ছোট ভাই হিসাব করে ছেড়ে দিয়েছে। জানতে চাওয়া হয় আপনি থাকলে কি তাকে পুলিশে দিতেন।তিনি বলেন, তা কি করতাম তখন কার বিষয়! জানতে চাওয়া হয় আপনি অনেক লোকের কাছ থেকে টাকা নিয়ে তা না দিয়ে তাদের হয়রানী করছেন। এমন কথা বলতেই মোস্তাফিজুর রহমন তেলেবেগুনে জ্বলে উঠে,এবং প্রতিবেদকে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। তিনি আরও বলেন, লেনদেন আমার পারিবারিক বিষয় সেই কথা এখানে কেনও বলিবেন। আমি তাদের কাছে লাখ লাখ টাকা পাই, এখন তারা আমার কাছে পায় বলিলেই কি হবে?

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯