রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩ দফায় মুক্তিপণ দিলেও উদ্ধার হয়নি ময়মনসিংহের নিখোঁজ শিশু

৩ দফায় মুক্তিপণ দিলেও উদ্ধার হয়নি ময়মনসিংহের নিখোঁজ শিশু

৩ দফায় মুক্তিপণ দিলেও উদ্ধার হয়নি ময়মনসিংহের নিখোঁজ শিশু
৩ দফায় মুক্তিপণ দিলেও উদ্ধার হয়নি ময়মনসিংহের নিখোঁজ শিশু

অনুসন্ধান ২৪ >> ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে গত শুক্রবার নিখোঁজ হয় শিশু আইয়ান সাদাব (৪) ও সিফাত (১১)। গতকাল শনিবার পরিত্যক্ত ডোবা থেকে সিফাতের লাশ উদ্ধার করে পুলিশ। শিশু সাদাবের সন্ধান মেলেনি এখনও। তার পরিবারের কাছ থেকে তিন দফায় মুক্তিপণ আদায় করেছে একটি চক্র।

সুলতান মিয়া জানান, শনিবার দুপুরে একটি মোবাইল নম্বর থেকে অপরিচিতি ব্যক্তি কল করে সাদাবের মা সুমি আক্তারের কাছে প্রথমে ২০ হাজার টাকা এবং পরে ৩০ হাজার টাকা মুক্তিপণ চায়। এ অনুযায়ী প্রথমে ২০ হাজার এবং পরে দুই দফায় আট হাজার টাকা মোবাইল ব্যাংকিং নম্বরে পাঠানো হয়।

জানা যায়, নিহত সিফাত পাগলা থানার চরশাঁখচূড়া গ্রামের প্রবাসী নূর ইসলামের ছেলে। অন্যদিকে আইয়ান সাদাব নিখোঁজ হওয়ার ঘটনায় শুক্রবার রাতে তার নানা সুলতান মিয়া পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাদাবের নানা আরও জানান, টাকা পেলে নাতিকে গফরগাঁও রেলস্টেশন রোডের জামতলী মোড় সিএনজি স্ট্যান্ডে রেখে যাবে বলে অপহরণকারীরা জানিয়েছিল। কিন্তু টাকা নিয়ে অপহরণকারীরা মুঠোফোন নম্বরগুলো বন্ধ করে দেয়।

নিখোঁজ শিশুটির মা সুমি আক্তার বলেন, ছেলেকে জীবিত ফেরত পাওয়ার আশায় তাদের কথামত তিনবারে ২৮ হাজার টাকা মুক্তিপণ দিয়েছি। কিন্তু ওরা এখনও আমার ছেলে সাদাবকে ফেরত দেয়নি।

অন্যদিকে নিহত শিশু সিফাতের মা কবিতা বেগম বলেন, একই এলাকার বখাটে আরমান আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। গত বুধবার রাতে বাড়ি এসে আরমান মেয়েকে হুমকি-ধামকি দিয়ে যায়।

রহস্যজনকভাবে সিফাতের পরিবার এ বিষয়ে সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো থানায় মামলা করতে যায়নি তারা। সিফাতের মা সাবিনা আক্তার বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরে মামলা করবো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, অপহরণ ও খুনে সন্দেহভাজন ব্যক্তি এক বিএনপি নেতার ঘনিষ্ঠ। তাই ভয়ে নিহত শিশুর পরিবার মামলা করার সাহস পাচ্ছে না। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, নিহত সিফাতের পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়নি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯