রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পাকিস্তানে ১৩ সেনা আত্মঘাতী বোমা হামলায় নিহত

পাকিস্তানে ১৩ সেনা আত্মঘাতী বোমা হামলায় নিহত

পাকিস্তানে ১৩ সেনা আত্মঘাতী বোমা হামলায় নিহত
পাকিস্তানে ১৩ সেনা আত্মঘাতী বোমা হামলায় নিহত

অনুসন্ধান ২৪ >> পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার এএফপিকে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।

ঘটনার সময় ওই এলাকায় অবস্থানরত এক পুলিশ কর্মকর্তা জানান, ছাদের ধ্বংসস্তূপে চাপা পড়ে ছয়টি শিশু আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

তারা জানান, একটি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ১৩ জন সৈন্য নিহত হন এবং ১০ সেনাসদস্যসহ ১৯ জন বেসামরিক নাগরিক আহত হন।

এক সরকারি কর্মকর্তা বলেন, আত্মঘাতী ওই হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে সামরিক বহরের ওপর হামলা চালায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে।

পাকিস্তানভিত্তিক তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর উপশাখা হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

খবর আরব নিউজের

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯