সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ভারী খাবার খাওয়ার পরই অনেকের পেট ভার হয়ে যায়। পেট ফাঁপা, গ্যাস যেন নিত্যদিনের সঙ্গী। পেট ফাঁপা বা গ্যাস দূর করতে ফাস্ট ফুড থেকে দূরে থাকতে হবে, সময়ের খাবার সময়ে খেতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে, সেইসঙ্গে দরকার পর্যাপ্ত ঘুমও।
তবে এমন সমস্যায় থাকলে হজমের স্বাস্থ্য নিয়ে ভাববার সময় এসে গেছে। হজমের গণ্ডগোল দূর করতে হলে পরিবর্তন আনতে হবে জীবনযাপনে।
পুষ্টিবিদরা এমন ৫টি খাবারের কথা জানিয়েছেন, যেগুলোর মধ্যে ডায়জেস্টিভ এনজাইম রয়েছে এবং হজমে সহায়তা করে। যদি ভারী খাবার খাওয়ার পর পেটে অস্বস্তি বা ব্লোটিং অনুভব করেন, সে ক্ষেত্রে ৫টি খাবার খেতে পারেন। কী সেসব খাবার, জেনে নিন—
‘আই অ্যাম নট আ রোবট’ টেস্ট কেন, মানুষ-রোবটের মধ্যে পার্থক্য কিভাবে বোঝে কম্পিউটার?
কিউই
হজমের গণ্ডগোল থেকে মুক্তি পেতে কিউই খেতে পারেন। এর মধ্যে থাকা অ্যাক্টিনিডিন এনজাইম মাংস ও দুগ্ধজাত পণ্য হজমে সবচেয়ে বেশি সাহায্য করে।
এ ছাড়া এই ফলে থাকা ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে।
পাকা পেঁপে
প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খেলে একাধিক রোগের হাত থেকে সুরক্ষিত থাকতে পারবেন। ভারী খাবার খাওয়ার পরও পাকা পেঁপে খেলে পেটের সমস্যা এড়াতে পারবেন। হজমের সমস্যা এক নিমেষে দূর করে দেয় এই ফল।
আনারসের মধ্যে ব্রোমেলিন নামের ডায়জেস্টিভ এনজাইম রয়েছে।
এটি প্রোটিনকে ভেঙে হজমে সহায়তা করে। পাশাপাশি দেহে পুষ্টি শোষণেও সাহায্য করে।
আদা
হজমের সমস্যা থাকলে অবশ্যই আদা খান। আদা ভেজানো পানি, চা ইত্যাদি খেতে পারেন। কিংবা খাবারেও আদা মিশিয়েও খেতে পারেন। আদার মধ্যে জিঙিবেন নামের একটি এনজাইম রয়েছে, যা প্রোটিনকে হজম হতে এবং খাবার থেকে পুষ্টি শোষণে সহায়তা করে।
মধু
মধুর মধ্যে অ্যামাইলেজ ও প্রোটিজের মতো এনজাইম রয়েছে।
এগুলো হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। পাশাপাশি সংক্রমণের ঝুঁকি কমায় মধু।
সূত্র : এই সময়