সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা
ফ্রিজে রাখা উচিত নয় যে ফল

ফ্রিজে রাখা উচিত নয় যে ফল

ফ্রিজে রাখা উচিত নয় যে ফল
ফ্রিজে রাখা উচিত নয় যে ফল

আমাদের মধ্যে অনেকেরই ফল খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু তরতাজা ফল কজনই খেতে পারেন! ফল সাধারণত হিমঘরেই রাখা হয়। সেখান থেকে বাজারে আসে। আর তারপর আমাদের বাড়ির ডাইনিং টেবিলে।

অনেকেই একসঙ্গে বেশি করে ফল কিনে রাখেন। বেশিদিন ধরে রেখে খাওয়া যায় না বিধায় অনেকে সেগুলো ফ্রিজে সংরক্ষণ করেন। কিন্তু সব ফল ফ্রিজে রাখাও ঠিক নয়। যদিও তরতাজা রাখতে এসব ফল ফ্রিজে রাখা হয়।

কিন্তু কিছু ফলের ক্ষেত্রে তা স্বাস্থ্যকরের পরিবর্তে ‘বিষে’ পরিণত হতে পারে। কী সেসব ফল, এক নজরে দেখে নেওয়া যাক—

আম : এখন আমের মৌসুম। তাই প্রায় সবার ঘরেই ফলের রাজার দেখা পাওয়া যায়। অনেকে বেশি করে আম এনে ফ্রিজে রাখেন, যাতে অনেক দিন ধরে খাওয়া যায়।

তবে আম ফ্রিজে রাখলে এমনিতেই এর স্বাদ নষ্ট হয়ে যায়। হালকা পাকা আম ফ্রিজে রাখলে সেটা পুরোপুরি পাকা থেকে আটকায়। আমও ঘরের তাপমাত্রাতেই রাখা ভালো।

আপেল : এই ফল একেবারেই ফ্রিজে রাখা উচিত নয়। এর ফলে তা দ্রুত নরম হতে থাকে। ফ্রিজের ঠাণ্ডার কারণে তার প্রাকৃতিক স্বাদও নষ্ট হয়।

আপেল যদি পুরোপুরি পাকা না হয়, তা ঘরের তাপমাত্রাতেই রাখা ভালো। ফ্রিজে রাখলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

‘আই অ্যাম নট আ রোবট’ টেস্ট কেন, মানুষ-রোবটের মধ্যে পার্থক্য কিভাবে বোঝে কম্পিউটার? 

কমলালেবু : এই ফল কিছু সময়ের জন্য ফ্রিজে রাখা যেতে পারে। তবে বেশি সময় রাখলে এর প্রাকৃতিক গুণ, স্বাদ— সবই নষ্ট হয়ে যেতে পারে। বরং কমলালেবুকে যদি ফ্রিজ ছাড়া অন্য কোনো ঠাণ্ডা জায়গায় রাখা যায়, তাহলে ভালো।

আনারস : আরো একটি ফল একেবারেই ফ্রিজে রাখা উচিত নয়, আর তা হলো আনারস। এর প্রাকৃতিক স্বাদ ও রসালো বিষয়টা নষ্ট হয়ে যেতে পারে। তবে এই ফল একমাত্র কাটা অবস্থাতেই ফ্রিজে রাখা যেতে পারে।

পেঁপে : এই ফল কাঁচা অবস্থায় যেমন সবজি হিসেবে ব্যবহার করা যায়, তেমনই পাকা পেঁপে খুবই উপকারী একটা ফল। কাঁচা কিংবা আধপাকা পেঁপে ফ্রিজে রাখলে তা কখনো পাকবে না। পাকা পেঁপে ফ্রিজে রাখলে তার স্বাদ নষ্ট হতে পারে। তবে কেটে রাখলে আলাদা বিষয়। 

সূত্র : টিভি ৯ বাংলা

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯