রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু বাংলাদেশে

নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু বাংলাদেশে

নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু বাংলাদেশে
নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু বাংলাদেশে

অনুসন্ধান ২৪ >>নেপাল ত্রিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে । ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নেপাল ৩৮ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি শুরু করেছে।

রবিবার (১৫ জুন)  থেকে নেপাল বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বলে অনুসন্ধান ২৪কে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।

এতে ইউনিট প্রতি দাম পড়বে প্রায় ৭ টাকা। কয়েক বছর ধরেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি নিয়ে আলোচনা চলছিল।

তিনি বলেন, ‘নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসা শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী, নভেম্বর পর্যন্ত ছয় মাস বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।’

বিপিডিবি সূত্র বলছে, শুধু গ্রীষ্মকালের জন্যই নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি হয়েছে।

এর আগে নেপাল প্রথমবারের মতো পরীক্ষামূলক গত ১৫ নভেম্বরে বাংলাদেশে এক দিনের জন্য বিদ্যুৎ রপ্তানি করে। তখনো ৩৮ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এটিকে উপ-আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়।

চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ৭ টাকা।

চুক্তি অনুযায়ী, প্রতিবছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার কথা নেপালের। অর্থাৎ গ্রীষ্মে যখন বিদ্যুতের চাহিদা বেশি থাকে এবং নেপালে জলবিদ্যুৎ উৎপাদনও যথেষ্ট হয়, শুধু সেই সময়টাই বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে।

আরও পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯