শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হজমশক্তি বাড়াতে যেসব খাবারে

হজমশক্তি বাড়াতে যেসব খাবারে

হজমশক্তি বাড়াতে যেসব খাবারে
হজমশক্তি বাড়াতে যেসব খাবারে

অনুসন্ধান ২৪ >>অনেকেই আছেন যারা তেল-মসলা দেওয়া খাবার খেলে সহজে হজম করতে পারেন না। এমনকি হালকা খাবারও কখনও কখনও পেটে ভার বা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনিও হজমের সমস্যায় ভোগেন, তাহলে চিকিৎসকের মতে কিছু ঘরোয়া উপায় ও সহজ অভ্যাস মানলেই হজম ক্ষমতা বাড়ানো সম্ভব। চলুন, জেনে নিই হজম শক্তি বাড়াতে কোন অভ্যাসগুলো গড়ে তুলবেন এবং কোন খাবারগুলো খাদ্যতালিকায় রাখবেন।

ভারী খাবারের সময় ঠিক রাখুন
দিনে ১২টা থেকে ২টার মধ্যে ভারী খাবার খাওয়ার চেষ্টা করুন। এরপর সন্ধ্যায় হালকা ও সহজপাচ্য খাবার খান।

রাতে হালকা সুষম খাবার খাওয়ার অভ্যাস রাখলে হজমে সুবিধা হয়।

পুদিনা পাতার চা
খাবারের পর পুদিনা চা খেলে গ্যাস, পেট ফাঁপা ও বদহজম কমে যায়। এটি পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এবং পেট আরাম দেয়।

আদা চা
আদা চা-তে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হজমে সহায়তা করে। ভারী খাবারের আগে এক কাপ আদা চা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে এবং হজমশক্তি বাড়ে।

ধীরে খান, ভালো করে চিবিয়ে খান
খাবার দ্রুত খাওয়ার অভ্যাস ওজন যেমন বাড়ায়, তেমনি হজমেও ব্যাঘাত ঘটায়।

ধীরে ধীরে, ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ুন। এতে খাবার সঠিকভাবে হজম হয়।

হজমে উপকারী কিছু খাবার
দই: এটি একটি প্রোবায়োটিক, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ও হজমে সাহায্য করে।

মৌরি বীজ: অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এই বীজ হজম ক্ষমতা বাড়ায়।

আদা: গ্যাস্ট্রিক কমাতে ও পেট ঠাণ্ডা রাখতে সাহায্য করে।

কলা: ফাইবার সমৃদ্ধ হওয়ায় অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে।

ওটস: ফাইবার-সমৃদ্ধ খাবার হিসেবে ওটস হজমে দারুণ কার্যকর।

হজমের সমস্যা দীর্ঘদিন অবহেলা করা উচিত নয়। প্রতিদিনের সহজ কিছু অভ্যাস ও খাবারের মাধ্যমে আপনি নিজেই হজম শক্তি উন্নত করতে পারেন। ওষুধে নয়, অভ্যাসে বদল আনুন—তবেই মিলবে দীর্ঘস্থায়ী উপকার।সূত্র : ওয়ান ইন্ডিয়া বাংলা

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯