শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যে ৩ উপাদান গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে পারে

যে ৩ উপাদান গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে পারে

যে ৩ উপাদান গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে পারে
যে ৩ উপাদান গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে পারে

অনুসন্ধান ২৪ >> আমরা যা খাই, তার হজম, পুষ্টি গ্রহণ ও রোগ প্রতিরোধে সরাসরি ভূমিকা রাখে আমাদের অন্ত্র বা গাট। তাই শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরি। বদহজম, গ্যাস্ট্রিক বা পেটের বিভিন্ন সমস্যার পেছনে অনেক সময়ই দায়ী থাকে অন্ত্রের অস্বাস্থ্যকর অবস্থা। তবে ঘরোয়া কিছু খাবার রয়েছে, যেগুলি নিয়মিত খেলে সহজেই অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব।

চলুন, জেনে নিই কোন কোন উপাদান অন্ত্রের যত্নে সবচেয়ে কার্যকর।

রসুন
খালি পেটে ১-২ কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুললে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। রসুনে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য রক্ষা করে।

এটি শুধু হজমেই সাহায্য করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তবে রসুন খাওয়ার ক্ষেত্রে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। অতিরিক্ত রসুন হজমের জন্য সমস্যা তৈরি করতে পারে।

হলুদ
হলুদের মূল উপাদান ‘কারকিউমিন’ একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি। গরম দুধে বা গরম ভাতে কাঁচা হলুদ বা সামান্য গুঁড়ো হলুদ মিশিয়ে খেলে অন্ত্রের প্রদাহ কমে এবং তা পরিষ্কার রাখতে সাহায্য করে।

নিয়মিত হলুদ খাওয়া শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করে। কেবল অন্ত্র নয়, বরং গোটা শরীরেই এর উপকারিতা ছড়িয়ে পড়ে।

আদা
আদা একটি প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। গরম পানিতে মিশিয়ে আদার রস পান করলে কিংবা কাঁচা আদা চিবিয়ে খেলে হজমশক্তি বাড়ে। এ ছাড়া গ্যাস-অম্বল, বমিভাব, বদহজমের মতো সমস্যা সহজে কমে যায়।

নিয়মিত আদা খাওয়ার ফলে হজমকারী এনজাইমের ক্ষরণ বাড়ে। যা খাবার সঠিকভাবে হজম করতে সহায়তা করে এবং শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি।

অন্ত্রের যত্ন মানেই শরীরের যত্ন। আদা, রসুন, হলুদের মতো প্রাকৃতিক উপাদানকে খাদ্যতালিকায় নিয়মিত জায়গা দিলে শরীর থাকবে হালকা, হজমশক্তি থাকবে ঠিকঠাক, আর আপনি পাবেন ভেতর থেকে আসা সুস্থতা।সূত্র : এবিপি

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯