সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুরে মেধা ও যোগ্যতায় ১৫ জন পুলিশ কনস্টেবল পদে চাকুরি পেলেন ।

পিরোজপুরে মেধা ও যোগ্যতায় ১৫ জন পুলিশ কনস্টেবল পদে চাকুরি পেলেন ।

পিরোজপুরে মেধা ও যোগ্যতায় ১৫ জন পুলিশ কনস্টেবল পদে চাকুরি পেলেন ।
পিরোজপুরে মেধা ও যোগ্যতায় ১৫ জন পুলিশ কনস্টেবল পদে চাকুরি পেলেন ।

অনুসন্ধান ২৪ >> পিরোজপুরে স্বচ্ছতা মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল কনস্টেবল পদে চাকুরি পেলেন ১৫ জন। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে গঠিত তিন সদস্যের নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৫ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ মোট ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অনেকে আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উত্তীর্ণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সহিত দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহবান জানান।

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিম, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মোসাঃ শারমিন সুলতানা রাখীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯