সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দীর্ঘদিন কলা ভালো রাখার উপায়

দীর্ঘদিন কলা ভালো রাখার উপায়

দীর্ঘদিন কলা ভালো রাখার উপায়
দীর্ঘদিন কলা ভালো রাখার উপায়

সস্তা ও সহজলভ্য ফল হচ্ছে কলা। প্রতিটি বাড়িতেই কম বেশি এই ফল খাওয়া হয়ে থাকে। কলার মধ্যে থাকা স্বাস্থ্যকর গুণাবলি শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাতে কাজ করে। তাই মানুষ সকালের নাশতাতে এটি সবচেয়ে বেশি খেতে পছন্দ করে।

কলায় থাকা ক্যালরির পরিমাণ ১০০। এ ছাড়া এতে রয়েছে খনিজ পদার্থ, ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট। যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

এ ছাড়া ক্যালরির চাহিদা মেটাতে সবচেয়ে সহজলভ্য ফল কলা।

কিন্তু কলা ঘরে আনার সঙ্গে সঙ্গে কালো হতে শুরু করে। রাতে বাসায় আনা কলা যদি সকালের মধ্যেই পচতে শুরু করে, তাহলে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তবে বাজার থেকে কলা আনার পর ভালোভাবে সংরক্ষণ করতে পারেন। কলা দীর্ঘসময় টাটকা রাখার কিছু টিপস জেনে নিন আজকের প্রতিবেদনে। 

আলাদা করে রাখুন : পুরো থোকায় থাকলে কলা তাড়াতাড়ি পাকে। আলাদা করে রাখলে পাকার প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং কলা দীর্ঘ সময় তাজা থাকে।

ডাঁটা মুড়িয়ে রাখুন : কলার ডাঁটা প্লাস্টিকের মোড়ক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে রাখলে এথিলিন গ্যাসের প্রভাব কমে। এর ফলে কলা তাড়াতাড়ি পাকে না এবং দীর্ঘ সময় ধরে তাজা ও হলুদ থাকে।

পুরোপুরি পাকলে ফ্রিজে রাখুন : কলা যখন পুরোপুরি হলুদ হয়ে যায়, তখন সেগুলোকে ফ্রিজে রাখতে পারেন।

ফ্রিজে রাখলে হালকা কালো হয়ে যেতে পারে, তবে ভেতরের ফল তাজা থাকে। 

কাগজের ব্যাগ ব্যবহার না করা : আপনি যদি কলা ধীরে ধীরে পাকাতে চান তবে কাগজের ব্যাগ থেকে দূরে রাখুন। কাগজের ব্যাগে এথিলিন গ্যাস আটকা পড়ে, যার ফলে কলা তাড়াতাড়ি পাকে। এগুলোকে সবসময় খোলা রাখা উচিত।

ঝুলিয়ে রাখুন : কলা ঝুলিয়ে রাখলে তারা একে অপরকে স্পর্শ করে না এবং তাদের ওপর চাপ পড়ে না। এর ফলে চাপ থেকে রক্ষা পায় এবং দীর্ঘস্থায়ী হয়।

ঠাণ্ডা শুকনো জায়গায় রাখুন : কলা সরাসরি রোদে বা গরম জায়গায় রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়। ঠাণ্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা ভালো। 

সূত্র : এশিয়ানেট

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯