শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
ডিআইজি সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত

ডিআইজি সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত

ডিআইজি সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত
ডিআইজি সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত

অনুসন্ধান ২৪ >> রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে এমন আদেশ দেওয়া হয়েছে।    

বৃহস্পতিবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি, সিএমপির সাবেক পুলিশ কমিশনার (বর্তমানে ওএসডির আদেশপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামকে সিএমপির চান্দগাঁও থানার মামলায় গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়।

এতে আরো বলা হয়, সাইফুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন মো. সাইফুল ইসলাম।এর আগে, তিনি এমআরটি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯