সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চলচ্চিত্রের অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন

চলচ্চিত্রের অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন

চলচ্চিত্রের অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন
চলচ্চিত্রের অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন

অনুসন্ধান ২৪ >> মারা গেছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সাংকো পাঞ্জা। আজ ২৯ মে বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্য নির্বাহী সদস্য সনি রহমান।

হাসপাতাল থেকে তাঁর মরদেহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুমাবাদ তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই আগামীকাল শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

সনি রহমান বলেন, ‘সাংকো পাঞ্জা ভাই বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন।

চিকিৎসা নিচ্ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল), সেখানেই আজ দুপুরে মারা যান।’

সনি আরো বলেন, ‘সাংকো পাঞ্জার জন্মসূত্রে গ্রামের বাড়ি ময়মনসিংহ। তার দুই মেয়ে।

তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। সাংকো পাঞ্জা ভাইয়ার চলে যাওয়ায় আমরা গভীর ভাবে শোকাহত।’

১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। এই অভিনেতা শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে বিএফডিসি সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯