সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যে ফল দাঁতের হলদে দাগ দূর করতে সাহায্য করবে

যে ফল দাঁতের হলদে দাগ দূর করতে সাহায্য করবে

যে ফল দাঁতের হলদে দাগ দূর করতে সাহায্য করবে
যে ফল দাঁতের হলদে দাগ দূর করতে সাহায্য করবে

অনুসন্ধান ২৪ >> সবাই চায় তাদের দাঁত ঝকঝকে সাদা হোক। ‘মুক্তোর মতো হাসি’—এই প্রশংসা পেয়ে যেন মন ভরে যায় সবার। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে দাঁতে হলুদ দাগ ছোপ পড়ে। যা বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

মানুষের সামনে মুখ খুলে কথা বলতেও লজ্জা করে।

দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দাঁতে এক ধরনের হলুদ বা বাদামি রঙের প্রলেপ পড়া। যাকে দাঁতের পাথর, অর্থাৎ ইংরেজিতে টার্টার বা ক্যালকুলাস বলে।

মূলত আমাদের মুখের ভেতর জীবাণু, খাদ্যকণা আর থুতুর মধ্যে থাকা প্রোটিন একসঙ্গে মিলে তৈরি প্লাক করে। এই প্লাক ঠিকমতো পরিষ্কার না করলে খনিজের সঙ্গে মিশে স্তরের ওপর স্তর তৈরি হতে থাকে। যা শক্ত হয়ে ক্যালকুলাস বানায়। দাঁতের এই সমস্যায় অনেকেই ভোগেন।

বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ধূমপান করেন কিংবা ক্যাফেইন গ্রহণের অভ্যাস আছে, তাদের দাঁতে দ্রুত প্লাক জমে। 

দাঁত পরিষ্কারের করার জন্য সবসময় বেশি খরচ করতে হয় না। আপনি চাইলে ঘরে বসেই দাঁতের হলুদ ছোপ তুলে ফেলতে পারেন। যার জন্য ভরসা রাখতে পারেন আনারসের রসের ওপর। আনারসে থাকা ব্রোমেলিন নামক উপাদান অনেকের দাঁতের ব্যথা ও ফোলা ভাব কমায়।

একইসঙ্গে দাঁতের ব্যাকটেরিয়া নির্মূল করতে সাহায্য করে। ফলে আনারসের রস খেলে দাঁতের প্লাকের সমস্যা প্রায় ১৫ শতাংশ কমে যায়। নিয়মিত এই ফলের গুণেই দাঁতের হলদে ছোপ দূর হয়।

যদিও বিজ্ঞানীদের দাবি, সবার ক্ষেত্রে ব্রোমেলিন একভাবে কাজ নাও করতে পারে। কারো ক্ষেত্রে সমস্যা কমায়। কারো কোনো কাজই হয় না। ফলে ১০০ ভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়, আনারসের রসে দাঁতের সমস্যা কমে। তবে আনারস খাওয়ার প্রচুর উপকারিতা রয়েছে। তাই চিনি ছাড়া এই রস খেলে ক্ষতি নেই। শরীরের অন্যান্য উপকারে অন্তত কাজে লাগবে। 

সূত্র : আজকাল

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯