শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার: চরমোনাই পীর

প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার: চরমোনাই পীর

প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার: চরমোনাই পীর
প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার: চরমোনাই পীর

অনুসন্ধান ২৪ >>ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার প্রধান উপদেষ্টা ড. ইউনূস।মুফতি রেজাউল করিম বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে সহযোগিতার আশ্বাস দিয়েছি।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের অপরাজেয় ৭১ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। অনেকে আহত, কেউ অন্ধ, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। আগে সংস্কার ও বিচার দৃশ্যমান করে নির্বাচন দেওয়ার কথা বলে এসেছি।

চরমোনাই পীর বলেন, একটি দল সংস্কারের কথা না শুনে শুধু নির্বাচন নির্বাচন করছে।

বিদেশি সুরে কথা বলছে। তারা ক্ষমতায় গেলে কী করবেন তা জাতি জেনে গেছে। যারা খুনি, টাকা পাচারকারী তাদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। হাসিনাকে খাবার না খেয়ে পালাতে হয়েছে।

অতএব সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন।

বিএনপি সরকারের দুর্নীতির সমালোচনা করে রেজাউল করিম বলেন, বিগত বিএনপি সরকারের আমলে দেখেছি, বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে ৫ বার প্রথম হয়েছে। আমরা আরো দেখেছি, ফ্যাসিস্ট সরকারের আমলে রাস্তায় আন্দোলনে নামলে গুম, ঘরে থাকলে খুন এবং বিদেশে হাজার হাজার কোটি পাচার করে বেগম পাড়া নির্মাণ করা হয়েছে।

যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তাদের সতর্ক করে তিনি বলেন, ডিসেম্বর-২০২৫ এবং ২০২৬ সালের জুন মাস, খুব বেশি সময় নয়। সুতরাং ধৈর্য ধরেন, নাহলে পরিণতি খারাপ হবে।

আমরা বিচার ও সংস্কার, দৃশ্যমান পরিবর্তন না হলে সকলে পরবর্তীতে সরকারকে জবাবদিহি করব।

এ সময় দলটির যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা মুহাম্মদ হাফিজ উদ্দীনসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯